রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

টেকনাফের লেদায় “ছাত্রবন্ধু লাইব্রেরি”: শিক্ষার্থীদের নির্ভরযোগ্য শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৩:৪১ অপরাহ্ণ
টেকনাফের লেদায় “ছাত্রবন্ধু লাইব্রেরি”: শিক্ষার্থীদের নির্ভরযোগ্য শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার) :

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা জাফর মার্কেটে অবস্থিত “ছাত্রবন্ধু লাইব্রেরি” স্থানীয় শিক্ষার্থীদের জন্য বই ও শিক্ষা উপকরণ সরবরাহে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জাফর আলম বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, টেকনাফ উপজেলা শাখার তিনবারের অর্থ সম্পাদক। তাঁর পরিচালনায় প্রায় ২০ বছর ধরে ছাত্রবন্ধু লাইব্রেরি শিক্ষার্থীদের পাঠ্যবই ও শিক্ষা উপকরণ সরবরাহ করে আসছে। এছাড়া ২০১৭ সালে কক্সবাজার জেলা বইমেলায় উখিয়া-টেকনাফ অঞ্চলের মধ্যে “ছাত্রবন্ধু লাইব্রেরি” প্রথম স্থান অর্জন করে।

এখানে কেজি শ্রেণি থেকে শুরু করে অনার্স, মাস্টার্স এবং মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পাঠ্যবই পাওয়া যায়। পাশাপাশি সুলভ মূল্যে খাতা, কলম, অফিস স্টেশনারি সামগ্রীসহ নানা শিক্ষা উপকরণ পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা রয়েছে।

স্থানীয়দের মতে, ছাত্রবন্ধু লাইব্রেরি প্রতিষ্ঠার ফলে এলাকার শিক্ষার্থীদের বই ও শিক্ষা সামগ্রী সংগ্রহ করা অনেক সহজ হয়েছে। বিশেষ করে নতুন শিক্ষাবর্ষের শুরুতে বই সংগ্রহে ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমেছে।

যোগাযোগ:

ছাত্রবন্ধু লাইব্রেরি, জাফর মার্কেট, লেদা, হ্নীলা, টেকনাফ।

মোবাইল: ০১৮২৮-৬৭৮২০৮, ০১৫৮০-৩২৫০২৪।

শিক্ষার প্রসারে নিবেদিত এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকবে—এমন প্রত্যাশা স্থানীয়দের।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ