কটিয়াদীতে তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার বোয়ালিয়া তাহেরা নুর স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মোঃ আশরাফুল হক দাদনকে সংবর্ধনা প্রদান করেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (১৫ জুন) সকাল ১১টার দিকে কলেজ মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এ সংবর্ধনা দেওয়া হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি এবং কটিয়াদী পৌর বিএনপির সভাপতি মোঃ আশরাফুল হক দাদন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নিং বডির সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান সিরাজী, নবনির্বাচিত এডহক কমিটির সদস্য মোঃ খোকন মিয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ মুস্তাফিজুর রহমান ও মোঃ মেজবাহ উদ্দিন।
শিক্ষকদের পক্ষে বক্তব্য ও উপস্থিতি প্রকাশ করেন শিক্ষক প্রতিনিধি মোছাঃ শাহনাজ বেগম, মোঃ সেলিম হায়দার, কবির আহমদ, আবুল কালাম আজাদ এবং মোঃ রইছ উদ্দিন।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ সামসুল আলম। সংবর্ধনা শেষে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।