রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

মিঠামইনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৭:৫৭ অপরাহ্ণ
মিঠামইনে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি

 মিঠামইন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরের প্রোগ্ৰাম এগ্ৰিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ ( পার্টনার) এর কংগ্রেস অনুষ্ঠিত। সোমবার ১৫ ই জুন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী পার্টনার কংগ্রেসের সভাপতিত্ব করেন, মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ বিন -শফিক। অনুষ্ঠানে সার্বিক বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওবায়দুল ইসলাম খান অপু । এছাড়াও অন্যান্যদের মাঝে আলোচনায় অংশ নেয়, মোহাম্মদ সৈয়দ হোসেন ( প্রশাসক কেওয়ারজোর ইউনিয়ন পরিষদ ও উপজেলা সমবায় কর্মকর্তা) , ডাঃ মোঃ আব্দুল্লাহ আল সাফি ( মিঠামইন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা) , মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া ( সহ সভাপতি উপজেলা বিএনপি) প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মিঠামইন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম। অনুষ্ঠানে প্রায় শতাধিক কৃষক প্রতিনিধি ও কৃষাণিরা অংশ নেয়। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকতা মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ ফাইজুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রসাশক ঘাগড়া ইউনিয়ন পরিষদ মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ কৃষি বিভাগের উপ সহকারীগন । 

অনুষ্ঠানে শুরুতেই ভিডিও প্রদর্শনের মাধ্যমে উপজেলা কৃষি বিভাগের মিঠামইনের চিত্র প্রদর্শন করা হয়।  এক নজরে মিঠামইনের কৃষি বিভাগের তথ্য ও ভিডিও ফুটেজের মাধ্যমে সার্বিক চিত্র উঠে আসে । উপস্থিত কৃষক প্রতিনিধি ও কৃষাণিরা ভিডিও চিত্র প্রদর্শন করায় কতৃপক্ষকে ধন্যবাদ জানান। 

 

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন, কিশোরগঞ্জ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ