রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান

অনলাইন ডেস্ক ১৫ June ২০২৬ · Monday · ০৭:৫৯ অপরাহ্ণ
মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে সিটি কর্পোরেশনের অভিযান

 

মোঃ শহিদুল ইসলাম,

ময়মনসিংহ প্রতিনিধি

নগরীর যানজট নিরসন, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ডের নির্ধারিত স্থান দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট, অস্থায়ী স্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখল হয়ে থাকা কিছু গুরুত্বপূর্ণ অংশ সাধারণ মানুষের ব্যবহারের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছে।

সিটি কর্পোরেশন সূত্র জানায়, নগরীর শৃঙ্খলা রক্ষা, যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা এবং পথচারীদের দুর্ভোগ কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে ব্যস্ত বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত রাখা নগর ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করছে কর্তৃপক্ষ।

অভিযানে উপস্থিত ছিলেন মোঃ রুকুনোজ্জামান রোকন। তিনি অবৈধ দখলদারদের সতর্ক করে বলেন, সরকারি জায়গা পুনরায় দখলের চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নগরবাসীর সহযোগিতা কামনা করে তিনি সবাইকে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ স্থাপনা ও ফুটপাত দখলের কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। উচ্ছেদ অভিযানের ফলে পথচারীদের চলাচল সহজ হবে এবং বাসস্ট্যান্ড এলাকার সার্বিক পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর বিভিন্ন এলাকায় সরকারি জায়গা ও ফুটপাত দখলের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ