রবিবার, ২১ জুন ২০২৬
আইন-আদালত

রাজধানীতে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০১:০৬ অপরাহ্ণ
রাজধানীতে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

 

ঢাকা জেলা প্রতিনিধি :

নারয়ন সরকার (সবুজ) 

 

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে মোহাম্মদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫জুন) রাত সোয়া ৮টার দিকে কামরাঙ্গীরচর ঈদগাহ মাঠের পাশের এলাকায় এই ঘটনা ঘটে। দেখতে পেয়ে স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। তার বাবার নাম মো. আলাউদ্দিন।

নিহতের বোন শারমীন আক্তার জানান, তার ভাই মোহাম্মদ বিবাহিত, তার ঘরে ৪ বছরের এক ছেলে সন্তান রয়েছে। কামরাঙ্গিরচর ঈদগাহ মাঠের পাশেই একটি বাসায় ভাড়া থাকে। তার স্ত্রী শ্যামলী সন্তানকে নিয়ে বর্তমানে শরিয়তপুর আছে। অনলাইনে পাঞ্জাবি ব্যবসা করতেন মোহাম্মদ।

তিনি আরও জানান, তাদের বাসার পাশেই থাকেন মোহাম্মদের স্ত্রীর বড় বোন সোনিয়া ও তার স্বামী কাউছার এবং শ্যালক মুজাহিদ। গত শুক্রবার মোহাম্মদের সঙ্গে একটি মেয়েকে দেখতে পায় সোনিয়া। এ বিষয় নিয়ে শ্বশুর বাড়ির লোকদের সঙ্গে ঝগড়া হয় মোহাম্মদের। আজ রাতেও এসব বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মোহাম্মদের স্ত্রীর বড় বোন সোনিয়া তার স্বামী কাউছার ও শ্যালক মুজাহিদ তাকে মারধর করেন। হঠাৎ কাউছার মোহাম্মদের পিঠে কয়েকটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ