খুলনার উন্নয়নে নিরলস যোদ্ধা নজরুল ইসলাম মঞ্জু: দল-মতের ঊর্ধ্বে মানবসেবায় নিবেদিত এক নেতৃত্ব
মো: আল-মাহফুজ শাওন
খুলনা
খুলনা নগরীর উন্নয়ন, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি নেতা । দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে তার নিরবচ্ছিন্ন কর্মকাণ্ড ইতোমধ্যে নগরবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীর বিভিন্ন সড়ক, ড্রেন, ফুটপাত, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনায় সরেজমিনে উপস্থিত থেকে উন্নয়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে দেখা যায় তাকে। রোদ, বৃষ্টি কিংবা ঝড়—কোনো প্রতিকূলতাই তাকে দায়িত্ব পালনে থামাতে পারে না। নগরবাসীর সমস্যা দ্রুত সমাধানে তিনি মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে চলেছেন।
স্থানীয়দের মতে, রাজনীতি তার কাছে ক্ষমতার বিষয় নয়; বরং মানুষের সেবা করার একটি মাধ্যম। দুর্যোগ, সংকট কিংবা নাগরিক দুর্ভোগের সময় তিনি সবার আগে ছুটে যান ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। মানুষের অভিযোগ, সমস্যা ও প্রত্যাশার কথা তিনি সরাসরি শুনে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।
সম্প্রতি ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খুলনাবাসীর বিনোদনের কথা বিবেচনা করে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা গ্রহণের উদ্যোগও ব্যাপক প্রশংসিত হয়েছে। নাগরিকদের জন্য এমন জনসম্পৃক্ত আয়োজন তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি করেছে বলে মনে করছেন সচেতন মহল।
নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে রূপান্তরের স্বপ্নকে আরও বেগবান করছে। অনেকেই মনে করেন, মাঠপর্যায়ের এমন কর্মচঞ্চল নেতৃত্ব বর্তমান সময়ে বিরল।
নগরবাসীর প্রত্যাশা, তার নেতৃত্বে খুলনা আরও সবুজ, পরিচ্ছন্ন ও আধুনিক নগরীতে পরিণত হবে। সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন।
শেষে নগরবাসী তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং খুলনার মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার তৌফিক কামনা করেছেন।
**"পদে নয়, কাজে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন নজরুল ইসলাম মঞ্জু। খুলনার উন্নয়ন ও জনসেবার এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক"—এমন প্রত্যাশাই নগরবাসীর।**