রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

ভাঙ্গুড়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০১:১০ অপরাহ্ণ
ভাঙ্গুড়ায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তুলে মহাপরিচালকের কাছে লিখিত আবেদন করেছেন উপজেলার কয়েকজন শিক্ষক।

অভিযোগপত্রে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, আর্থিক অনিয়ম এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে আসছেন। এতে শিক্ষক-কর্মচারীদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

আবেদনে উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিদ্যালয়ের বরাদ্দকৃত অর্থ ব্যবহারে অনিয়ম, বিভিন্ন খাত থেকে অতিরিক্ত অর্থ আদায়, শিক্ষকদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর গ্রহণ, বিদ্যালয় পরিদর্শনের নামে আর্থিক সুবিধা গ্রহণ এবং শিক্ষক-শিক্ষিকাদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ।

অভিযোগকারীরা দাবি করেন, এসব কর্মকাণ্ডের ফলে শিক্ষকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হচ্ছে। তাই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।মহাপরিচালকের কাছে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষকদের। 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষকরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ