রবিবার, ২১ জুন ২০২৬
সারাদেশ

নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০১:১১ অপরাহ্ণ
নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  আয়োজনে বৃক্ষ রোপন

 

নাটোর প্রতিনিধি

আজকের বৃক্ষরোপন আগামীর নির্মল সবুজ ক্যাম্পাস ও বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোর শহরের উপ আঞ্চলিক  কেন্দ্রে অফিস প্রাঙ্গনে এই  বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপ-আঞ্চলিক পরিচালক তানিয়া  তালুকদার প্রশাসনিক কর্মকর্তা

মোঃ সানাউল্লাহ, সেকশন অফিসার

আনোয়ার হোসেন , সেকশন অফিসার 

 মোঃ গোলাম মোস্তফা  সহ কর্মকর্তা ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।

 পরিবেশকে বাসযোগ্য রাখতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষা কার্যক্রমেই নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে আমরা সবুজ ক্যাম্পাস ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।”

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন  ইমরান ওরফে মোনা চৌধুরী

ম্যারেজ মিডিয়া পেশার মাধ্যমে জীবীকা নির্বাহ করছেন ইমরান ওরফে মোনা চৌধুরী

 কুড়িগ্রাম প্রতিনিধি:কুড়িগ্রামের ইমরান ওরফে মোনা চৌধুরীর পেশা ঘটকালি। দীর্ঘ দেড় যুগ ধ...

২০ June ২০২৬ · Saturday · ০৮:১৯ অপরাহ্ণ