শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

লোহাগড়ায় প্রতিবন্ধী অসহায় পরিবারের পাশে ‘মানবিক ইউএনও’ শাম্মী কায়সার

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৪:২১ অপরাহ্ণ
লোহাগড়ায় প্রতিবন্ধী অসহায় পরিবারের পাশে ‘মানবিক ইউএনও’ শাম্মী কায়সার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের এক প্রতিবন্ধী ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার। পরিবারটিকে তাৎক্ষণিক ব্যক্তিগত ভাবে আর্থিক সহায়তা ও সরকারিভাবে ৪ বান্ডিল টিনসহ সকল প্রকার সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইউএনও।

মঙ্গলবার ১৬ জুন সকালে উপজেলা পরিষদে আসে প্রতিবন্ধী  হাকিম সিকদারের পরিবার দেখা করেন ইউএনও শাম্মী কায়সারের সাথে। ৫ সদস্যের এ পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি হাকিম সিকদার ৪ বছর ধরে প্যারালাইসিস হয়ে অচল। তার ১৫ বছর বয়সী ছেলেও জন্মগত প্রতিবন্ধী। বাকি দুই ছেলে শিশু। ফলে হাকিমের স্ত্রী ববিতা বেগম মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালান।

এ বিষয়ে ববিতা বেগম বলেন, “ইউএনও স্যার আমার পরিবারের পাশে এভাবে দাঁড়াবেন আমি ভাবতে পারি নাই। তিনি সকল প্রকার সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সত্যিই তিনি একজন মানবিক মানুষ।”আমার পরিবার তার কাছে ঋনি।

পরিবারটির কথা শুনে ইউএনও শাম্মী কায়সার বলেন, “আমি আমার দায়িত্ব পালন করেছি। আমি যেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ