শনিবার, ২৫ জুলাই ২০২৬
জাতীয়

কেডিএ’র চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৪:২৬ অপরাহ্ণ
কেডিএ’র চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা

 

মো: আল-মাহফুজ শাওন

খুলনা, ১৬ জুন ২০২৬: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। দায়িত্ব গ্রহণের পর তিনি খুলনাকে একটি আধুনিক, পরিকল্পিত, বাসযোগ্য ও দৃষ্টিনন্দন নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে কেডিএ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি খুলনা নগরীর সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, “খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন এ শহরের মানুষ শান্তি ও স্বস্তির সঙ্গে বসবাস করতে পারে এবং একটি সুস্থ পরিবেশে বুক ভরে নিঃশ্বাস নিতে পারে।”

তিনি আরও বলেন, নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, আধুনিক অবকাঠামো নির্মাণ, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি মডেল নগরীতে পরিণত করার লক্ষ্যে তিনি কাজ করবেন।

মনা বলেন, একটি আধুনিক নগর গঠনে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য নাগরিকদের অংশগ্রহণ ও সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি খুলনাবাসীর মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

নবনিযুক্ত চেয়ারম্যান খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা, মূল্যবান পরামর্শ ও দোয়া কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুলনাকে দেশের অন্যতম আধুনিক, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা সম্ভব।

দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। শহরের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং নাগরিক সেবার মানোন্নয়নে নতুন চেয়ারম্যানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ