বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন ইউএনও তানজিলা আখতার

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৮:০৩ অপরাহ্ণ
তাড়াইলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন ইউএনও তানজিলা আখতার

 

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার। 

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে এবং ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্টের আওতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার।

জানা যায়, তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলাটি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১১ টি স্টল স্থান পেয়েছে। তাড়াইল উপজেলায় কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে তাড়াইল উপজেলার কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষি প্রযুক্তি, উদ্ভাবনী চাষাবাদ পদ্ধতি, উন্নত জাতের ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, সেচ প্রযুক্তি ও কৃষি সেবাভিত্তিক মোট ১১টি স্টল বসানো হয়েছে। মেলায় কৃষকরা বিভিন্ন প্রযুক্তি ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাচ্ছেন। বিভিন্ন স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতি যেমন—কম্বাইন হারভেস্টার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলারসহ বিভিন্ন উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে। এছাড়া রয়েছে উচ্চ ফলনশীল জাতের ফসল, জৈব সার প্রস্তুত প্রণালি ও বিভিন্ন ফলদ ও বনজ ওষুধি চারার সমাহার।

উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিকাশ রায় বলেন, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই কৃষি প্রযুক্তি মেলার সমাপ্তি ঘটবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। মেলায় ১১ টি স্টল স্থান পেয়েছে।

মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতা বলেন,

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক কৃষি প্রযুক্তির কোনো বিকল্প নেই। সনাতন পদ্ধতি থেকে বের হয়ে কৃষকদের যান্ত্রিকীকরণ ও আধুনিক প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাদ কৃষি, আধুনিক সেচ ব্যবস্থা ও ক্ষতিকর কীটনাশকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর কৃষকদের জোর দেয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, কৃষক ও সাংবাদিকরা।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ