যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৬ জন
ঢাকা জেলা প্রতিনিধি :
নারয়ন সরকার (সবুজ)
১৬, জুন, ২০২৬।
রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে গতকাল সোমবার যাত্রাবাড়ীর বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি, অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তি, জুয়াড়ী ও বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেফতারকৃত সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।