বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি

অনলাইন ডেস্ক ১৬ June ২০২৬ · Tuesday · ০৮:১৪ অপরাহ্ণ
কালিয়াকৈরে বৃষ্টির পানিতে প্লাবিত, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, যানবাহন চলাচলে ধীরগতি

 

শাকিল হোসেন,কালিয়াকৈর ( গাজীপুর) প্রতিনিধিঃ

 

 গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা রাতে টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে ঢাকা টাঙ্গাইল  মহাসড়কের উপজেলার হরিনহাটি এলাকায় হাঁটু পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে  ধীরগতিতে চলছে যানবাহন। উৎসব জনতা মহাসড়কের পানিতে জাল দিয়ে  মাছ ধরতে দেখা গেছে।  এছাড়া আশপাশের বাসা বাড়িতে ঢুকে পড়েছে ড্রেনের নোংরা পানি। তলিয়ে গেছে শাখা  সড়কগুলো।  পৌরসভার ড্রেন দিয়ে কম পরিমাণে পানি নিষ্কাশনের কারণে এ জলবন্ধতার  সৃষ্টি হয়েছে। জানা যায়,  

জানাযায়,মঙ্গলবার ভোর রাত থেকে টানা কয়েক ঘন্টা  প্রবল বৃষ্টি হয়।এতে পৌরসভার ০৫ নং ০৭  নং ও ৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার সড়ক সহ বাসা বাড়িতে হাঁটুপানির সৃষ্টি হয়। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের হরিনাটি এলাকায়  হাঁটু পানির সৃষ্টি হয়েছে। এতে মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি। আশপাশের  বাসা বাড়িতে হাঁটু পানি সৃষ্টি হয়েছে। এতে লোকজনদের চরম দুর্ভোগ  পোহাতে হচ্ছে। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা সরু এবং ময়লা জমে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। 

স্থানীয় হরিণটি এলাকার বাসিন্দা মনোয়ার হোসেন বলেন,মঙ্গলবার এর টানা বৃষ্টিতে আমাদের এলাকার রাস্তাঘাট চলে গেছে। বাসা বাড়িতেও পানি উঠেছে। নষ্ট হয়ে গেছে ঘরের ভেতর থাকা আসবাবপত্র। সামান্য বৃষ্টি হলেই আমাদের এলাকায় পানি জমে।কর্তৃপক্ষকে বারবার বলেও কোন ফল পাওয়া যায় না। 

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, কয়েক ঘন্টার একটানা বৃষ্টির কারণে ড্রেন দিয়ে পানি নিষ্কাশন হতে পারছে না। ড্রেনের মুখে  বিভিন্ন ময়লা আবর্জনা এসে জড়ো হয়েছে। সবাইকে সচেতন হতে হবে।  পানি নিষ্কাশনে কাজ চলছে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ