বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়

গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে ববিতে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ০১:১২ পূর্বাহ্ণ
গাইবান্ধায় রামকে অবমাননার প্রতিবাদে মধ্যরাতে ববিতে সনাতনী শিক্ষার্থীদের মশাল মিছিল

 

ববি প্রতিনিধি 

গাইবান্ধায় একটি বিক্ষোভ সমাবেশে হিন্দুদের দেবতা রামচন্দ্রের ছবি ‘অবমাননার’ প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মধ্যরাতে মশাল মিছিল করেছেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ই জুন) রাত সাড়ে ১১টায় তারা মশাল মিছিল করে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির থেকে মিছিল শুরু হয়ে ভিসি গেট দিয়ে ভোলা রোড প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয় মশাল মিছিলটি। 

মশাল মিছিলে সনাতনী শিক্ষার্থীরা জয় শ্রী রাম, সনাতনীর হাতিয়ার গর্জে উঠো আরেকবার, রাম মূর্তি বন্ধ কেনো প্রশাসন জবাব চাই, তুমি কে আমি কে, সনাতনী সনাতনী, উগ্রবাদের কালো হাত ভেঙে দেও প্রভৃতি স্লোগান দেন।

মশাল মিছিলে সনাতনী শিক্ষার্থীরা রামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাথে সাথে দায়ীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান। রামের মূর্তি পুনরায় নির্মাণের দাবিও জানানো হয় মশাল মিছিল থেকে। 

বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি হৃদয় কুমার দাস বলেন, পলাশবাড়ীতে একটি মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে উক্ত ঘটনার প্রতিবাদে আমরা মশাল মিছিল করেছি। আমরা চাই বাংলাদেশে হিন্দু-মুসলিম সকল ধর্মের লোক সমানঅধিকার নিয়ে বাস করবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ