রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়

গণতন্ত্রের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে খুলনায় বিভাগীয় সমাবেশ ২০ জুন

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১২:৫৫ অপরাহ্ণ
গণতন্ত্রের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবে খুলনায় বিভাগীয় সমাবেশ ২০ জুন

 

মো: আল-মাহফুজ শাওন

খুলনা, ১৬ জুন ২০২৬: গণতন্ত্রের রায় বাস্তবায়ন এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে আগামী ২০ জুন ২০২৬, শনিবার বেলা ২টায় খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা বিভাগীয় সমাবেশ।

সমাবেশের আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য, খুলনা বিভাগ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোগান্তি নিরসনের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন—

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরোধী দলীয় চিফ হুইপ ও আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি;

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক;

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী;

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু;

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র বাশেদ প্রধান;

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বীর বিক্রম;

খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ;

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী;

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান;

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম চাঁন।

 

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

আয়োজকরা খুলনাসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ জনগণকে সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা ও দাবি তুলে ধরা হবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে জনমত গঠনে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন