বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়

টোয়াবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মইনুল ইসলাম মঈন জমাদ্দারকে অভিনন্দন

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১২:৫৭ অপরাহ্ণ
টোয়াবের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মইনুল ইসলাম মঈন জমাদ্দারকে অভিনন্দন

 

মো: আল-মাহফুজ শাওন

খুলনা, 

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় খুলনার কৃতি সন্তান ও বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা মইনুল ইসলাম মঈন জমাদ্দারকে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় বলা হয়, “মইনুল ইসলাম মঈন জমাদ্দার, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TOAB)-এর সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তোমাকে জানাই প্রাণঢালা অভিনন্দন। তোমার এই বিশাল অর্জন টোয়াস (TOAS) পরিবারের প্রতিটি সদস্যের জন্য অত্যন্ত গর্বের। আমার পরম ছোট ভাই ও বন্ধু হিসেবে তোমার এই সাফল্যে আমি সত্যিই আবেগাপ্লুত। আমার দৃঢ় বিশ্বাস, তোমার অদম্য মেধা ও কর্মদক্ষতা শুধু সুন্দরবন নয়, বরং পুরো দেশের পর্যটন শিল্পকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তোমার আগামী দিনের প্রতিটি পদক্ষেপে নতুন সম্ভাবনা ও সাফল্য আসুক—এই দোয়াই করি।”

পর্যটন খাতে দীর্ঘদিন ধরে কাজ করে আসা মইনুল ইসলাম মঈন জমাদ্দার খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে তার অবদান ব্যাপকভাবে প্রশংসিত।

খুলনাবাসীর কাছে তিনি শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং একজন স্বপ্নদ্রষ্টা ও জনবান্ধব ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন দায়িত্বশীল সমাজসেবক ও উন্নয়ন-সহযোগী হিসেবে।

সংশ্লিষ্টরা মনে করেন, টোয়াবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি দেশের পর্যটন শিল্পের উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

খুলনার সর্বস্তরের মানুষ আশা প্রকাশ করেছেন, মইনুল ইসলাম মঈন জমাদ্দারের নেতৃত্ব ও দূরদর্শিতায় দেশের পর্যটন খাত নতুন গতি পাবে এবং সুন্দরবনকেন্দ্রিক পর্যটন শিল্প আরও সমৃদ্ধ হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ