শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় খুচরা দোকানে ১০ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ১২:১৩ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় খুচরা দোকানে ১০ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় খুচরা দোকানে ১০ হাজার লিটার তেল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণাবড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণাবড়িয়ায় জ্বালানি তেলের খুচরা দোকানে অভিযান পরিচালনা করে প্রায় ১০ হাজার লিটার তেল জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় অভিযান পরিচালনা করে এ তেল জব্দ ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার গোকর্ণঘাট এলাকায় বেশ কয়েকটি খুচরা জ্বালানি তেলের দোকানে বিপুল পরিমান জ্বালানি তেল মজুদ রেখে উচ্চ মূল্যে তেল বিক্রি করছে। এমন খবরের ভিত্তিতে র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত জ্বালানি তেলের দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন। এসময় তিনটি খুচরা দোকান থেকে প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল (ডিজেল ও অকটেন) জব্দ করা হয়। অভিযান কালে অনুমোদনহীন দোকানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ রাখার দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া র‍্যাব-৯ সিপিসি-১ এর অধিনায়ক মো. নূরনবী জানান, আমাদের কাছে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ভাবে গড়ে উঠা অনুমোদনহীন খুচরা দোকানে জ্বালানি তেল বিক্রি হচ্ছে, এমন খবর পেয়ে আমরা জেলা প্রশাসনের সহযোগিতায় অবৈধ দোকানদার ও মজুমদারদের বিরুদ্ধে র‍্যাব এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করেছি। আগামী দিনে মজুদদারদের বিরুদ্ধে  আমাদের অভিযান জোরদার করা হবে বলে জানান তিনি।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ