শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ০১:০৫ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণে অনিয়মের অভিযোগ

 

 

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

 

খুলনার কয়রা উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দকৃত সহায়তার তালিকায় স্থানীয় সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস), আত্মীয়স্বজন এবং দলীয় নেতাকর্মীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া অর্থ বিতরণেও বৈষম্যের অভিযোগ পাওয়া গেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের অনুকূলে ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে কয়রা উপজেলায় ২০১ জনের তালিকা করে মোট ৪ লাখ ১৫ হাজার টাকা বিতরণ দেখানো হয়েছে। অবশিষ্ট অর্থ পাইকগাছা উপজেলায় বিতরণের কথা রয়েছে।

 

সম্প্রতি উপকারভোগীদের তালিকা প্রকাশ্যে আসার পর দেখা যায়, তালিকার তিন নম্বরে রয়েছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (এপিএস) আবু ওবাইদা। এছাড়া এক নম্বরে রয়েছেন সংসদ সদস্যের ভাগনে আহসান হাবিব। তালিকার ৬ নম্বরে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আসমাতুল্যাহ এবং ১০ নম্বরে কয়রা সদর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলামের নাম রয়েছে। স্থানীয়দের দাবি, তালিকাভুক্তদের মধ্যে অনেকেই অর্থনৈতিকভাবে সচ্ছল এবং জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

 

অভিযোগ রয়েছে, সংসদ সদস্যের এপিএস, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ উপকারভোগীদের দেওয়া হয়েছে ২ হাজার টাকা করে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তালিকাভুক্ত কয়েকজন নারী উপকারভোগী।

 

নাসিমা খাতুন, রেহেনা পারভীন, ফাতেমা খাতুন ও তাসলিমা বেগমসহ কয়েকজন জানান, উপজেলা পরিষদে ডেকে তাদের ২ হাজার টাকা করে দেওয়া হয় এবং বলা হয় এটি সংসদ সদস্যের পক্ষ থেকে ঈদ উপহার। পরে অন্যদের ৪ হাজার টাকা করে দেওয়া হয়েছে জানতে পেরে তারা বিস্মিত হন।

 

অনুসন্ধানে আরও জানা গেছে, তালিকাভুক্ত কয়েকজন ব্যক্তি আর্থিকভাবে স্বচ্ছল। ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রায় ১০ বিঘা জমিতে চিংড়ি চাষ করেন। তালিকার ১৫২ নম্বরে তাঁর বাবা নুরুল ইসলাম সরদারের নামও রয়েছে। অন্যদিকে এপিএস আবু ওবাইদার স্ত্রী একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা এবং তাদের পরিবার এলাকাজুড়ে সচ্ছল পরিবার হিসেবেই পরিচিত।

 

এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্যের এপিএস পরিচয় দেওয়া আবু ওবাইদা বলেন, **“এ তালিকা তো আপনাদের পাওয়ার কথা নয়। তালিকা গোপন থাকার কথা ছিল।”** তবে তিনি নিজের নামে সহায়তা গ্রহণের বিষয়ে সরাসরি কোনো ব্যাখ্যা দেননি।

 

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর নম্বর বন্ধ পাওয়া যায়।

 

অন্যদিকে কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মিজানুর রহমান বলেন, **“তালিকায় অধিকাংশই গরিব ও অসহায় মানুষের নাম রয়েছে। এর মধ্যে কিছু দলীয় লোকজন থাকতে পারে, তবে তারাও দরিদ্র। সাংসদের এপিএসের নাম তালিকায় কীভাবে এসেছে, তা আমার জানা নেই।”**

 

স্থানীয় সচেতন মহল বলছে, গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। একই সঙ্গে বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত দাবি করেছেন তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ