বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব

অনলাইন ডেস্ক ১৭ June ২০২৬ · Wednesday · ১০:২১ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির মৌসুমি ফল উৎসব

 

 

ববি প্রতিনিধি 

 

বাংলাদেশের ঋতুচক্রের গ্রীষ্মে সবচেয়ে বেশি ফলের সমারোহ দেখা যায়। জ্যৈষ্ঠ মাসের এমন বিভিন্ন প্রজাতির দেশি ফল নিয়ে ‘মৌসুমি ফল উৎসব’ এর আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

 

বুধবার (১৭ই জুন) সাংবাদিক সমিতির কার্যালয়ে টিএসসির- চতুর্থ তলায় ফল উৎসব অনুষ্ঠিত হয়। মৌসুমি ফল উৎসবে আম, জাম, লিচু, কাঁঠাল, লটকন ও পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের সমাহার ছিলো।

 

ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মেহেদী হাসান সোহাগ। 

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, বর্তমানে সমাজে সত্য তথ্যের চেয়ে মিথ্যা তথ্যের প্রচার বেশি। সাংবাদিক সমিতিকে মিথ্যা তথ্যকে সত্য তথ্য দিয়ে মোকাবিলা করতে হবে।

প্রধান অতিথি বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বলেন, বাংলাদেশের একটি ঐতিহ্য মেসুমি ফল উৎসব, এখন রাষ্ট্রীয়ভাবে ফল উৎসবের আয়োজন হচ্ছে। সাংবাদিক সমিতিকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য। এসময় সাংবাদিকদের কাছে বিশ্ববিদ্যালয়কে পজেটিভভাবে তুলে ধরার আহ্বানও জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। 

সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক  মো. মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের বিজয় চব্বিশ হলের প্রভোস্ট আরিফ হোসেন,  সহকারী প্রক্টর মো. গাজী সাখাওয়াত হোসেন, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মো. মেহরাব হোসেন, সাংবাদিক সমিতির কার্যনির্বাহী সদস্য, সদস্য ও সহযোগী সদস্যরা উপস্থিত ছিলেন। 

সাংবাদিক সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম শুরতেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। সভাপতি তার বক্তব্যে বলেন, সাংবাদিক সমিতির সদস্যরা পড়াশোনার পাশাপাশি নিজেদের মূল্যবাদ সময় ব্যয় করে সাংবাদিকতা চর্চা করে যাচ্ছে। প্রতিনিয়ত পত্রিকার পাতায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে বিশ্ববিদ্যালয়কে জাতির সামনে তুলে ধরছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ