শনিবার, ০৬ জুন ২০২৬
সারাদেশ

পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা

Admin ০৭ April ২০২৬ · Tuesday · ০১:০৫ অপরাহ্ণ
পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের ১ মাসের  জেল ও ২০ হাজার টাকা জরিমানা
পাকুন্দিয়ায় পঁচা গরুর মাংস বিক্রির দায়ে যুবকের ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা

আবু হানিফ, পাকুন্দিয়া উপজেলায় প্রতিনিধি , কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভায় সৈয়দ গাও চৌরাস্তা বাজারে ১১৫ কেজি  পঁচা গরুর মাংস বিক্রির করার  দায়ে বিজয় (২৬) নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার সৈয়দগাঁও এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম সাহাব উদ্দিন।
জানা যায়, আজ মঙ্গলবার বিকাল ৪:৩০ মিনিটে ৭,০৪,২৬ ইং তারিখে  গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে  তার কাছ থেকে পঁচা গরুর মাংস উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই দণ্ড প্রদান করা হয়।
পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে এ দণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর ও ডা. তামান্না দিলশাদ রিমি। আরো উপস্থিত ছিলেন, এছাড়াও পাকুন্দিয়া থানার এস,আই মোঃ সৈলিম হোসাইন নেতৃত্ব  একটি চৌকস পুলিশ দল অভিযানে সহায়তা করেন,আরো উপস্থিত ছিলেন পাকুন্দিয়া ভূমি অফিসে নাজির শাহ আলম, কম্পিউটার অপারেটর, মোঃ মুখলেসুর রহমান  প্রমুখ ।
স্থানীয় প্রশাসন জানায়, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

স্বাধীন সাংবাদিকতা ও গণতন্ত্রের সম্পর্ক: বর্তমান প্রেক্ষাপট-মোহাম্মদ মনঞ্জুর হোসেন

 মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টার:গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীন...

০৬ June ২০২৬ · Saturday · ০৩:১২ পূর্বাহ্ণ
ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

ন্যাশনাল ওলামা এলায়েন্স ময়মনসিংহ জেলা নব নির্বাচিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলা ন্যাশনাল ওলামা এলায়েন্স এর আয়োজন...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৬ পূর্বাহ্ণ
কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

কেএমপির বিশেষ যৌথ অভিযানে ৬৩ জন গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার; জব্দ ১১ মোটরসাইকেল ও পিকআপ

 নিজস্ব প্রতিবেদক, খুলনা:খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) উত্তর ও দক্ষিণ বিভাগের উদ্য...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫৩ পূর্বাহ্ণ
নান্দাইলে ১৪৪ ধারা জারি

নান্দাইলে ১৪৪ ধারা জারি

 মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া এলাকায় দুই...

০৬ June ২০২৬ · Saturday · ০১:৫১ পূর্বাহ্ণ