বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

চরজব্বর থানায় নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের আকস্মিক পরিদর্শন

অনলাইন ডেস্ক ১৮ June ২০২৬ · Thursday · ১০:০৫ অপরাহ্ণ
চরজব্বর থানায় নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের আকস্মিক পরিদর্শন

 

শাহাদাত হোসেন রাসেল
নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চরজব্বর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) জনাব এন এম নাসিরুদ্দিন।
গতকাল ১৭ জুন (বুধবার) তিনি থানার সার্বিক পরিস্থিতি ও কার্যক্রমের খোঁজখবর নিতে এই আকস্মিক পরিদর্শনে যান।
থানায় পৌঁছালে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফর রহমান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে 'গার্ড অব অনার' প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থাপনা, মামলার তদন্ত কার্যক্রমের অগ্রগতি ও উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের মতামত ও সমস্যার কথা শোনেন।
উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে এসপি এন এম নাসিরুদ্দিন বলেন, অপরাধ দমন, মামলার তদন্তের গুণগতমান বৃদ্ধি এবং এলাকা থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরও তৎপর হতে হবে। জনগণের দোরগোড়ায় দ্রুত আইনি সেবা পৌঁছে দেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।
পরিদর্শন শেষে নবাগত পুলিশ সুপার চরজব্বর থানার অফিশিয়াল পরিদর্শন বইয়ে (ভিজিট বুক) স্বাক্ষর করেন। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ