শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
সারাদেশ

তাড়াইলে শিক্ষা কর্মকর্তার কাছে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবক-এলাকাবাসীর লিখিত আবেদন

অনলাইন ডেস্ক ১৮ June ২০২৬ · Thursday · ১০:২৬ অপরাহ্ণ
তাড়াইলে শিক্ষা কর্মকর্তার কাছে শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবক-এলাকাবাসীর লিখিত আবেদন

 

রুহুল আমিন, তাড়াইল (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বদলির দাবিতে অভিভাবক ও এলাকাবাসী উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। 

বৃহস্পতিবার (১৮ জুন) লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাড়াইল-সাচাইল ইউনিয়নের পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে সহকারী শিক্ষিকা শামীম আরা শাম্মীকে অন্যত্র বদলি করার দাবিতে শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হকের কাছে জমা দেয়া হয়েছে। 

লিখিত আবেদনে উল্লেখ করা হয়, পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের  অভিভাবক ও এলাকাবাসী চলতি মাসের ১০ তারিখে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর জমা দেওয়া আবেদনে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীম আরা শাম্মীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়। আবেদনে বলা হয়, তাঁর দায়িত্ব পালনের ধরন ও আচরণ বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত করছে। সংশ্লিষ্ট শিক্ষিকা অনেক সময় নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন এবং পাঠদান চলাকালে মোবাইল ফোন ব্যবহারে অতিরিক্ত মনোযোগী থাকেন। এছাড়া সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার পরিবর্তে বিভিন্ন বিষয়ে বিরূপ মন্তব্য ও সমালোচনার মাধ্যমে কর্মপরিবেশে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন। আবেদনে আরও বলা হয়, বিদ্যালয়ের প্রয়োজনীয় বিষয়ে যোগাযোগ করতে গেলে অনেক অভিভাবক প্রত্যাশিত সহযোগিতা ও সম্মানজনক আচরণ পান না। বিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে তাঁর স্বামীর ঘন ঘন হস্তক্ষেপও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে অভিযোগকারীরা দাবি করেন। সম্প্রতি উপজেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে বিদ্যালয়ের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আলোচনা হয়েছে। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে চলমান বিরোধ, বিভক্তি ও অসন্তোষ দূর করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষিকার বদলি প্রয়োজন। এ অবস্থায় বিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষার্থীদের স্বার্থ এবং প্রতিষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে অনুরোধ জানিয়েছেন অভিভাবক ও এলাকাবাসী।

অভিযুক্ত শিক্ষিকা শামীম আরা শাম্মী অভিযোগ বিষয়ে বলেন, আমার সহকর্মী হাসিনা আক্তার জলি শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসীরে আমার বিরুদ্ধে  উসকিয়ে দিয়ে অভিযোগে মিথ্যা, বানোয়াট কথা লিখা হয়েছে। তিনি বলেন, ২০০৯ সালের ২৭ জানুয়ারি থেকে আমি অত্র বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে দায়িত্বে রয়েছি। অভিযোগের তদন্তের সময় আমি বিস্তারিত বলব।

তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে বিষয়টি স্বীকার করে পংপাঁচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কল্যাণী রানী দাস বলেন, বিদ্যালয়ের দুজন সহকারী শিক্ষিকা হাসিনা আক্তার জলি ও শামীম আরা শাম্মীর মাঝে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারছি না।

তাড়াইল উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলায় বর্তমানে একজন সহকারী শিক্ষা কর্মকর্তা থাকায় পরিদর্শনসহ বিভিন্ন প্রশাসনিক কাজে ব্যস্ততা রয়েছে। ফলে তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ