বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্পনগরীতে শুরু হলো ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা-২০২৬

অনলাইন ডেস্ক ১৮ June ২০২৬ · Thursday · ১০:৩৫ অপরাহ্ণ
ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্পনগরীতে শুরু হলো ১০ দিনব্যাপী উদ্যোক্তা মেলা-২০২৬

 

  

মোঃ শহিদুল ইসলাম, ময়মনসিংহ প্রতিনিধিঃ 

দেশীয় পণ্যের প্রচার, বাজার সম্প্রসারণ ও নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ময়মনসিংহের মাসকান্দা বিসিক শিল্পনগরীতে শুরু হয়েছে ১০ দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা-২০২৬”। বৃহস্পতিবার ( ১৮ জুন) মেলার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।  

বিসিক জেলা কার্যালয়, ময়মনসিংহের আয়োজনে এবং জেলা প্রশাসন ময়মনসিংহের সার্বিক সহযোগিতায় আয়োজিত মেলাটি চলবে ১৮ জুন থেকে ২৭ জুন ২০২৬ পর্যন্ত। প্রতিদিন সকাল ১টা হতে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।  

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “বিসিকের মতো প্রতিষ্ঠানগুলো তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মেলা স্থানীয় পণ্যের মান বৃদ্ধি, ব্র্যান্ডিং ও বাজারজাতকরণে সহায়তা করবে। তরুণ-তরুণীরা এখান থেকে অনুপ্রাণিত হয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত হবে।”  

 

মেলায় ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে স্টল দিয়েছেন। নকশিকাঁথা, হস্তশিল্প, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ, খাদ্য ও পানীয়, চামড়াজাত পণ্য, পাটপণ্য, মাটির তৈরি জিনিস, জামদানি ও তাঁতের শাড়িসহ বৈচিত্র্যময় পণ্যের পসরা বসেছে।  

বিসিক কর্মকর্তারা জানান, মেলার পাশাপাশি উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও পণ্যের মানোন্নয়ন বিষয়ক সেমিনারের আয়োজন করা হবে। এতে নতুন উদ্যোক্তারা ব্যবসা সম্প্রসারণের কৌশল ও সরকারি সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারবেন।  

মেলায় অংশ নেওয়া এক নারী উদ্যোক্তা বলেন, “নিজের তৈরি হস্তশিল্পের পণ্য নিয়ে এখানে এসেছি। সরাসরি ক্রেতার সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছি, যা অনলাইনে পাওয়া যায় না। এ ধরনের মেলা আমাদের ব্যবসা বাড়াতে সাহায্য করবে।”  

দর্শনার্থীরা জানান, এক ছাদের নিচে দেশীয় ও মানসম্পন্ন পণ্য দেখে তারা খুশি। মেলার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থাও তাদের ভালো লেগেছে।  

  

বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক বিজয় কুমার দত্ত জানান, ১০ দিনব্যাপী এই আয়োজনের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য জাতীয় ও আন্তর্জাতিক বাজারে পরিচিত হবে। পাশাপাশি “স্মার্ট বাংলাদেশ” গঠনে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ নিশ্চিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আবু সাঈদসহ বিসিক শিল্প মালিক সমিতির অনেকে উপস্থিত ছিলেন। 

ময়মনসিংহবাসীকে মেলায় এসে দেশীয় পণ্য কেনার মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ