বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

শ্রীপুর উত্তর ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন

Admin ১৯ June ২০২৬ · Friday · ০২:৫৫ অপরাহ্ণ
শ্রীপুর উত্তর ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন
শ্রীপুর উত্তর ইউনিয়নে গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরিদ উদ্দিন

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ।

তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলা বিআইডব্লিউএফ সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী(মনোনীত)১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ ফরিদ উদ্দিন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিনই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার(১৯ জুন) জুমার নামাজ শেষে তিনি শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭/৮নং ওয়ার্ড শ্রীপুর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ চালান। এ সময় চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ ফরিদ উদ্দিন সাধারণ ভোটার ও তরুণ, প্রবীণ মুরব্বিদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন কামনা করেন।
জনসংযোগকালে হাজী মোঃ ফরিদ উদ্দিন স্থানীয়দের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও সম্ভাবনার বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন। অনেকেই এ সময় তাদের ব্যক্তিগত ও সামষ্টিক সমস্যার কথা তুলে ধরেন,যার সমাধানে হাজী মোঃ ফরিদ উদ্দিন প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
তিনি বলেন,আমি আজকে ৭ও ৮নং ওয়ার্ডে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে এবং নির্বাচনী সালাম জানাতে। আমি আপনাদেরই একজন সন্তান এবং কারও ভাই,কারও ভাতিজা আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারব।
তিনি আরও বলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করাই আমার লক্ষ্য। রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতে উন্নয়ন নিশ্চিত করতে চাই। আপনাদের সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।
এ সময় তার সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সমর্থক ও কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ ফরিদ উদ্দিনের সরাসরি উপস্থিতি ও মতবিনিময় এবং গণসংযোগে নির্বাচনী পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছে এবং ভোটারদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ