বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়নের বিভিন্ন স্থরের দায়িত্বশীলদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত
মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার,
বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়নের বিভিন্ন স্থরের দায়িত্বশীলদের নিয়ে এক শিক্ষা বৈঠক হ্নীলা শাহ্ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
১৯ জুন জুমাবার সকাল সাড়ে ৯ টা থেকে সংগঠনের ইউনিয়ন আমীর মাও: গিয়াস উদ্দিন নিজামীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাও: ইব্রাহিম মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে মহাগ্রন্থ আল কুরআনুল কারিম থেকে দারস্ পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হ্নীলা ইউনিয়ন এমারতের সাংগঠনিক সেক্রেটারি মাওঃ জামাল হোছাইন।
শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নুরুল হোছাইন ছিদ্দিকী। বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের অফিস সম্পাদক এ্যাডভোকেট মাওঃ মুহাম্মদ শাহজাহান,চকরিয়া মাতামুহুরি সাংগঠনিক ইউনিয়ন শাখার তরবিয়্যত সেক্রেটারি মাওঃসাঈদ আহমদ তারেক,মাওঃ নিজামউদ্দিন ও মাওঃ হাফিজউদ্দিন কাদের প্রমূখ।
বক্তারা আগামীতে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশক্রমে যোগ্যতার মাপকাঠি যাচাই করে নৈতিক মান সম্পন্ন ব্যক্তিদের নিয়ে আগামীতে উপজেলা,পৌরসভা,ইউনিয়ন ও ওয়ার্ডের চেয়ারম্যান, কমিশনার,মেম্বার ও মহিলা মেম্বার নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে বলে আহবান জানান।