শুক্রবার, ১৯ জুন ২০২৬
সারাদেশ

কুবি ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

অনলাইন ডেস্ক ১৯ June ২০২৬ · Friday · ০৭:০৮ অপরাহ্ণ
কুবি ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

 

 

বাবলু দেব,কুবি প্রতিনিধি: 

 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০০৮-৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসালম শাওন। 

 

নবগঠিত কমিটি নিয়ে সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, 'আলহামদুলিল্লাহ প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমার নেতা কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমাকে মূল্যায়ন করার জন্য। এই দীর্ঘ যাত্রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব সহযোদ্ধা আমার পাশে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কমিটিতে মনোনীত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।" 

 

নবগঠিত কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কমিটি পেয়েছে এজন্য কেন্দ্রীয় ছাত্রদলেকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আমাদের প্রতি আস্থা রেখে সুন্দর এই কমিটি দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। নবগঠিত এই কমিটির সকল সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এবিষয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে সহযোগীতা করার জন্য অনুরোধ করছি।”

 

বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং এক মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ভাঙ্গুড়ায় সরকারি ধান সংগ্রহে অনিয়ম, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের

ভাঙ্গুড়ায় সরকারি ধান সংগ্রহে অনিয়ম, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ কৃষকদের

 ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলা সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের...

১৯ June ২০২৬ · Friday · ০৭:১০ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়  সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের দংশনে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রী মিরার

 মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায়...

১৯ June ২০২৬ · Friday · ০৭:০৯ অপরাহ্ণ