রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ পান দোকানদার আটক

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ১২:০৭ পূর্বাহ্ণ
বালিয়াডাঙ্গীতে গাঁজাসহ পান দোকানদার আটক

 

মোঃ সাইফুল ইসলাম 

বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ জাকেরিয়া নামে এক পান দোকানদারকে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।

আটককৃত জাকেরিয়া উপজেলার ১ নং পাড়িয়া ইউনিয়নে আঠিয়াবাড়ি গ্রামের বাসিন্দা বধুর ছেলে তিনি স্থানীয়ভাবে একটি পান দোকান এর আরালে গাঁজা ব্যাবসা পরিচালনা করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, (১৯ জুন) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল ১ নং  পাড়িয়া ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জাকারিয়াকে গাঁজাসহ আটক করা হয়। তবে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ বালিয়াডাঙ্গী থানার পুলিশ।

এবিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন