বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

পাবনার ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৭:২৬ অপরাহ্ণ
পাবনার ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে

 

মো: আরিফুল ইসলাম

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলার ফরিদপুর উপজেলার ফরিদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের টিএনটি এলাকার দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী ও স্থানীরা বাসিন্দারা। ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের টিএনটি হইতে ওয়াবদা বাঁধ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের অভাবে বর্তমানে চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, দীর্ঘদিন ২০-২৫ ধরে রাস্তাটির কোনো সংস্কার বা উন্নয়ন কাজ না হওয়ায় বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে কাদাময় অবস্থার সৃষ্টি হয়। ফলে পথচারী, ভ্যান, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এলাকার শিক্ষার্থীরা প্রতিদিন এই রাস্তাটি ব্যবহার করে কলেজ, বিদ্যালয়ে শত শত শিক্ষার্থীরা যাতায়াত করে। কিন্তু ভাঙাচোরা রাস্তার কারণে তাদের বিদ্যালয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় শিক্ষার্থীদের রাস্তা দিয়ে চলাচল করতে হয়, এতে পোশাক নষ্ট হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন,  এলাকাটিতে উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কাজ হয়নি। ফলে মৌলিক অবকাঠামোগত সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন হাজারো হাজারো মানুষেরা। কৃষকেরাও ফসল পরিবহনে অতিরিক্ত খরচ ও চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়াও অতি জরুরি মুহূর্তে অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম সমস্যায় পড়তে হয়।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, অতিদ্রুত রাস্তাটি পাকা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এই রাস্তাটি করা হলে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এবং ফরিদপুর উপজেলার ফরিদপুর পৌরসভার যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ