বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
আইন-আদালত

অষ্টগ্রামে কালনী নদীর পাড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ: ৮ ঘণ্টার মধ্যেই দুই আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২০ June ২০২৬ · Saturday · ০৮:১২ অপরাহ্ণ
অষ্টগ্রামে কালনী নদীর পাড়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ: ৮ ঘণ্টার মধ্যেই দুই আসামি গ্রেপ্তার

 

 

‎

‎বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে কালনী নদীর পাড় থেকে উদ্ধার হওয়া বুদ্ধিপ্রতিবন্ধী যুবক সফিক মিয়া (৩০) হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের মাত্র ৮ ঘণ্টার মধ্যেই দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

‎

‎নিহত সফিক মিয়া উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাহপুর বাজারে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুক্রবার (১৯ জুন) সকালে আব্দুল্লাহপুর গ্রামের সামনে কালনী নদীর পাড়ে মুখমণ্ডল থেঁতলানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, সফিক মিয়া বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং দুই কন্যাসন্তানের জনক। সম্প্রতি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ চলছিল। ভরণপোষণ বাবদ একটি অর্থ লেনদেন নিয়েও আলোচনা চলছিল বলে এলাকাবাসীর মধ্যে জানা যায়। এ অবস্থায় তার রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় নানা প্রশ্নের সৃষ্টি হয়।

‎

‎খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অষ্টগ্রাম থানায় মামলা নং-১৩, তারিখ ২০ জুন ২০২৬, ধারা ৩০২/৩৭৯/৩৪ পেনাল কোডে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

‎

‎মামলা দায়েরের পরপরই অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাত্র ৮ ঘণ্টার মধ্যেই মামলার দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

‎

‎গ্রেপ্তারকৃতরা হলেন, হান্নান মিয়া (৪২), পিতা মৃত শের আলী, গ্রাম-আব্দুল্লাহপুর (মুন্সীবাড়ী) এবং ফরহাদ (৩৫), পিতা মো. ছিদ্দিকুর রহমান, গ্রাম-আব্দুল্লাহপুর (জামিরা বাড়ি)।

‎

‎পুলিশ সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

‎

‎অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোখনুজ্জামান বলেন, ঘটনার পর থেকেই পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও অভিযান পরিচালনা করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।

‎

‎চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে ঘটনার সম্পূর্ণ রহস্য উদ্ঘাটন এবং জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বার্তা প্রেরক: বিজয় কর রতন, মিটামইন,কিশোরগঞ্জ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ