বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৫:৫৯ অপরাহ্ণ
আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন যবিপ্রবি

 

মাহফুজুল ইসলাম,যবিপ্রবি প্রতিনিধি :

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা ২০২৬ এর ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি)। 

শনিবার (২০ জুন) বিকেল ৪টায় যবিপ্রবির বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ২৭-২১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হন যবিপ্রবি।  ম্যাচে জাতীয় বিশ্ববিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিম রহমান। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে আসরটি শেষ করে।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক মোঃ রহমত আলী বলেন, “ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এই আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। এটি শুধু আমাদের দলের নয় পুরো বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের একটি অর্জন। সবার সহযোগিতা ও পরিশ্রমে আমরা এই সাফল্য পেয়েছি। ভবিষ্যতেও আমরা এমন পারফরম্যান্স ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো''।

যবিপ্রবি কাবাডি দলের কোচ মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “গত ১৫ দিনের কঠোর অনুশীলন ও দলগত প্রচেষ্টার ফলেই আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে এই গৌরবময় বিজয় অর্জন করতে পেরেছি। এই সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, দর্শক, সাংবাদিক এবং মেডিকেল টিমকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা আমাদের সার্বক্ষণিক উৎসাহ ও সহযোগিতা করেছেন।"

টুর্নামেন্টের আহ্বায়ক প্রফেসর ড. মোঃ জাফিরুল ইসলাম বলেন, “প্রথমবারের মতো যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল দলের জন্য রইল শুভকামনা। আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা অব্যাহত রাখবে। এতে যেমন শারীরিক সুস্থতা বজায় থাকবে, তেমনি পড়াশোনায়ও মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি পাবে। খেলাধুলা শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা বিকাশ ও প্রতিষ্ঠার সুযোগ করে দেয় বলেও আমি মনে করি।”

উল্লেখ্য, প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতা আয়োজন করেছে যবিপ্রবি। যেখানে অংশগ্রহণ করে যবিপ্রবিসহ মোট ৭ টি বিশ্ববিদ্যালয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ