বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

শিক্ষার আলো ছড়িয়ে প্রশংসিত রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদ

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৬:০৪ অপরাহ্ণ
শিক্ষার আলো ছড়িয়ে প্রশংসিত রামগতির মালিক মোহাম্মদ সাইয়ীদ

 

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা:   

শিক্ষাই একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান হাতিয়ার। আর সে শিক্ষার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মালিক মোহাম্মদ সাইয়ীদ। তিনি লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজের গভর্নিং বডির সভাপতি। 

সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি কলেজের জন্য ল্যাপটপ, প্রজেক্টর, প্রজেক্টর ডিসপ্লে, জেনারেটরসহ বিভিন্ন শিক্ষা উপকরণ অনুদান প্রদান করে আসছেন।  শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শিক্ষক শিক্ষার্থীরা বেশ আনন্দিত। 

 

শিক্ষকরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন মানেই একটি জাতির ভবিষ্যৎ নির্মাণ। সেই ভবিষ্যৎ নির্মাণের সহযোদ্ধা হিসেবে মালিক মোহাম্মদ সাইয়ীদের দান অনুদান সর্বমহলে প্রশংসিত হচ্ছে। শিক্ষা বিস্তার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অবদান স্থানীয় জনগণের কাছেও বেশ প্রশংসিত।

দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং শিক্ষার মানোন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। অনেক শিক্ষার্থী তাঁর সহযোগিতায় লেখাপড়ার সুযোগ পেয়েছে এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে সক্ষম হন। 

স্থানীয় সচেতন মহলের মতে, শিক্ষার প্রসারে মালিক মোহাম্মদ সাইয়ীদের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

মালিক মোহাম্মদ সাইয়ীদ বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে শিক্ষার প্রসার আরও বেগবান হবে। তিনি আরও বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, মানবিকতা ও দেশপ্রেম জাগ্রত করার বিষয়েও সচেতনতা সৃষ্টি করতে হবে।

শিক্ষার আলো ছড়িয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যয়ে কাজ করে যাওয়া মালিক মোহাম্মদ সাইয়ীদের মতো শিক্ষানুরাগীরা সমাজের জন্য নিঃসন্দেহে অনুকরণীয় উদাহরণ বলে মনে করছেন স্থানীয়রা।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ