শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

কালাইয়ে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ আহত ১১

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৬:০৬ অপরাহ্ণ
কালাইয়ে রাস্তায় ভ্যান রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক নারীসহ আহত ১১

 

মোঃ মোকাররম হোসাইন 

জয়পুরহাট প্রতিনিধি:

 

জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুনী গ্রামের রাস্তায় ধান বোঝাই ভ্যান দাড় করে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। আজ শনিবার (২০ জুন) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন এলাকায় এ ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিবেশ শান্ত রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।   

সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের আহতরা হলেন- মাহমুদুল হাসান মেহেদুল, আবু জাফর মো. সৌরভ, তুষার হোসেন, আনোয়ার হোসেন, আরাফাত হোসেন, আরিফুল ইসলাম, আতিকুল ইসলাম, আব্দুল মোত্তালেব, হবিবর রহমান, দুদু মিয়া ও মজিদা বিবি। তাদের মধ্যে আতিকুল ইসলাম ও আবু জাফর মো. সৌরভ গুরুতর আহত হওয়ায় চিকিৎসকরা তাদের দুইজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আজ শনিবার রাতে ভ্যান চালক আতিকুল ইসলাম তার ভ্যানে ধান বোঝাই করে রাস্তায় দাঁড় করিয়ে রাখেন। এ সময় গ্রামের ভিতর থেকে আবু জাফর মো. সৌরভ তার মোটরসাইকেল নিয়ে বাইগুনী চার মাথা বাজারে যাওয়ার উদ্দেশ্য বের হন। পথিমধ্যে বাইগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এসে ধান বোঝাই ভ্যান দেখে মোটরসাইকেল আটকিয়ে টানা হর্ন দিতে থাকে। একপর্যায়ে ভ্যান চালক আতিকুল ইসলাম বিরক্ত হয়ে হর্ণ বাজাতে নিষেধ করে তার ভ্যান সামনের দিকে এগুতে থাকে। এ সময় ক্ষিপ্ত হয়ে আবু জাফর মোটরসাইকে থেকে নেমে এসে প্রথমে তর্কাতর্কি একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পরেন। এমন খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন একত্রিত হয়ে সংর্ঘষে জড়ান। এতে উভয় পক্ষের এক নারীসহ কমপক্ষে ১১ জন আহত হয়।  

আহত আতিকুল ইসলামে মামা জহুরুল ইসলাম বলেন, আমার ভাগ্না গরিব মানুষ। একদিন ভ্যান না চালালে পুরো পরিবার না খেয়ে থাকবে। আমার ভাগ্না শুধু বলেছে, ধান বোঝাই ভ্যান সরাইতে তো একটু সময় লাগবেই। আপনি তো কোনো সময় দিচ্ছেন না। এতো অধৈর্য হতে হবে কেন। এসব কথা শুনে মোটরসাইকেল চালক আবু জাফর রেগে গিয়ে মোটরসাইকেল থেকে নেমে এসে আমার ভাগ্নাকে বেদম মারপিট করেছে। খবর পেয়ে দুইপক্ষের আরও লোকজন এসে আরও চারজনকে মারপিট করে আহত করেছে। আমার ভাগ্নার অবস্থা খুবই খারাপ। তাকে বগুড়াতে ভর্তি করা হয়েছে। আমরা মামলা করবো, মামলার প্রস্তুতি চলছে। 

আহত আবু জাফর মো. সৌরভের মামা মো. আমজাদ হোসেন বলেন, ভ্যান সরাতে বলায় আতিকুল আমার ভাগ্নাকে গালিগালাজ করেছে। একপর্যায়ে দুজনে হাতিহাতি করে আমার ভাগ্নার শার্ট ও গেঞ্জি ছিড়ে ফেলেছে। খবর পেয়ে দুইপক্ষের লোকজন এসে সংঘর্ষে জড়িয়ে পরে। এতে আমাদের ছয়জন লোক আহত হয়েছে। আমার ভাগ্নার অবস্থা ভাল না। তাকে বগুড়া হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের এক নারীসহ ১১ জন আহত হওয়ার বিষয় নিশ্চিত করে কালাই থানার ইন্সপেক্টর তদন্ত দীপেন্দ্রনাথ সিংহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওই এলাকায় বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ