বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
আইন-আদালত

সুন্দরবনে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের অভিযোগে আটক দুই

অনলাইন ডেস্ক ২১ June ২০২৬ · Sunday · ০৬:২১ অপরাহ্ণ
সুন্দরবনে নিষিদ্ধ কীটনাশক ব্যবহারের অভিযোগে আটক দুই

‎এসকে এম মহসিন রেজা 

‎উপজেলা প্রতিনিধি (খুলনা) 

খুলনার কয়রায় সুন্দরবনের একটি খালে নিষিদ্ধ কীটনাশক ব্যবহার করে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ।

‎শনিবার (২০ জুন) বিকেলে কাশিয়াবাদ স্টেশনের কর্মকর্তা নাসির উদ্দীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুন্দরবনের মাদারবাড়ি খাল থেকে তাদের আটক করা হয়।

‎অভিযান চলাকালে দুটি মাছ ধরার নৌকা, চার বোতল নিষিদ্ধ কীটনাশক, প্রায় ৬৫ কেজি চিংড়ি এবং মাছ ধরার কাজে ব্যবহৃত নিষিদ্ধ জাল জব্দ করা হয়।

‎আটক ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার জোড়শিং গ্রামের আল মামুন ও মাসুম বিল্লাহ।

‎সুন্দরবন পশ্চিম বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আটক দুজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে বন এলাকায় বিষ প্রয়োগ করে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ