বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
জাতীয়

রেলস্টেশনের শিশুদের মুখে হাসি: লোকসঙ্গীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৪:০৭ অপরাহ্ণ
রেলস্টেশনের শিশুদের মুখে হাসি: লোকসঙ্গীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

 

মাসুদ মাহাতাব, ঢাকা 

 

চারপাশে ট্রেনের হুইসেল আর চিরচেনা হট্টগোলের মাঝেই তেজগাঁও রেলস্টেশনের একটা কোণে খেলাঘর সমাজকল্যাণ সংঘে, ২১ জুন‌ রবিবার এক চিলতে শান্তির সুবাতাস বইছিল। যে শিশুদের প্রতিদিনের বাস্তবতা কেবল বেঁচে থাকার নির্মম লড়াই, আজ সুরের মূর্ছনা আর চিকিৎসকদের পরম মমতায় তারা পার করল এক অন্যরকম দিন।

সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে বাল্যবিবাহ, শিশু নির্যাতন প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এই ব্যতিক্রমী 'লোকসঙ্গীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প'-এর আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা 'লিডো' (LEEDO)।

বর্তমানে বাংলাদেশে বাল্যবিবাহ ও শিশু নির্যাতনের চিত্র বেশ আশঙ্কাজনক। ইউনিসেফের (UNICEF) সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৫১% মেয়ের বিয়ে হয়ে যায় ১৮ বছর বয়স হওয়ার আগেই, যা বৈশ্বিকভাবে আমাদের শীর্ষ সারিতে রেখেছে। অন্যদিকে, আইন ও সালিশ কেন্দ্র (আসক) এর ২০২৪-২৫ সালের পরিসংখ্যান বলছে, দেশে প্রতি বছর গড়ে ১,০০০ এর বেশি শিশু বিভিন্ন ধরনের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়, যার একটি বড় অংশই রাজধানীর ভাসমান ও পথশিশু।

এই অন্ধকার বাস্তবতার বিরুদ্ধে আলো ছড়াতেই লিডোর এই আয়োজন। সকাল গড়াতেই স্টেশনে জড়ো হওয়া শতাধিক শিশুর মাঝে প্রথমে গল্পের ছলে শিশুদের অধিকার ও সুরক্ষার বার্তা দেওয়া হয়। এরপর মঞ্চে ওঠেন লিডোর লোকসঙ্গীত শিশুশিল্পীরা। ঢোল আর দোতারার সুরে সুরে অতি সহজ ভাষায় গান গেয়ে শিশুদের শেখানো হলো বাল্যবিবাহের কুফল ও আত্মরক্ষার উপায়।

গানের পাশাপাশি এই আয়োজনের সবচেয়ে বড় স্বস্তির জায়গা ছিল স্বাস্থ্যসেবা ক্যাম্প। অপুষ্টি ও চর্মরোগে ভুগতে থাকা শতাধিক পথশিশুকে অভিজ্ঞ চিকিৎসকেরা পরম যত্নে পরীক্ষা করেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও পুষ্টিকর খাবার বিতরণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, বাল্যবিবাহ ও শিশু নির্যাতন প্রতিরোধে কেবল আইন নয়, সংস্কৃতির মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি। লিডোর পক্ষ থেকে জানানো হয়, পথশিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে তাদের এই টেকসই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে লিডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, জনাব ফরহাদ হোসেন অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে জানান, সুবিধাবঞ্চিত ও পথচারী শিশুদের অধিকার ও টেকসই সুরক্ষাকল্পে দীর্ঘদিন যাবত নানামুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে লিডো। ছিন্নমূল শিশুদের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, বাল্যবিবাহের অভিশাপ প্রতিরোধ এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে তাদের মুক্ত রাখতে সমাজের সচেতন মহল ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রতি কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংবাদকর্মী ও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মীগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ