শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
জাতীয়

তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৪:০৯ অপরাহ্ণ
তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

 

মীর ইমরান মাহমুদ তালা, সাতক্ষীরা :

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। 

সোমবার (২২ জুন) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষিসম্প্রসারণ কর্মকর্তা হাজিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ জান্নাতুল আফরোজ স্বর্ণা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা নায়েব আমির ডাঃ মাহামুদুল হক সহ কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক কৃষক ও সর্বসাধারণের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টির চাহিদা পূরণ, মেধা বিকাশ ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ফল চাষের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বারো মাস ফল উৎপাদন ও তা সংরক্ষণের ওপর জোর দেন তারা। ৩ দিনব্যাপী এই মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ফলের প্রদর্শনীর  ব্যবস্থা করা হয়েছে।

পরে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছ/ফলদ চারা, সার ও অন্যান্য উপকরণ উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে  বিতরণ করা হয়।

উপকরণ বিতরণকালে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণের অংশ হিসেবে কৃষকদের সার্বিক সহযোগিতা ও দেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষকদের মাঝে উন্নত জাতের নারিকেল গাছের চারা ও প্রয়োজনীয় সারসহ অন্যান্য সহযোগী উপকরণ বিতরণ করা হয়, যা গ্রামীণ অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মীর ইমরান মাহমুদ

তালা, সাতক্ষীরা 

মোবাইল নাম্বারঃ ০১৯১১-৫২৫২৬৯, ০১৭১১-০৫২৮৬৫

২২ জুন সোমবার ২০২৬

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ