সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ০৯:৫৫ অপরাহ্ণ
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মী গ্রেফতার

 

ঢাকা জেলা প্রতিনিধি :

নারয়ন সরকার (সবুজ) 

 

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইবাদুল ইসলাম (২১) ২। মিলন বারৈ (২০) ৩। মোঃ সুজন সরদার (২৬) ৪। সবুজ ঢালী (২৮) ৫। নিপুল বিশ্বাস (২৯) ৬। সমু ঢালি (২৮) ৭। অশোক ঢালি (৩০) ৮। মোঃ সৌরভ হাওলাদার (২৩) ৯। মোঃ জয় (২৮) ও ১০। মাহবুব হাওলাদার (৪০)।

ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ০৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধানমন্ডি মডেল থানাধীন সাতমসজিদ রোড থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে ১০ জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে যুবলীগের মনোগ্রামসহ ১৫টি ক্যাপ, নেতা-কর্মীদের ছবি সম্বলিত ০৮টি গেঞ্জি ও একটি ব্যানার যাতে লেখা রয়েছে “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে” উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বহনকারী দুটি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন