বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সারাদেশ

ইবির বাংলা সংসদের ফল উৎসব ও বর্ষাযাপন অনুষ্ঠান

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ১০:০১ অপরাহ্ণ
ইবির বাংলা সংসদের ফল উৎসব ও বর্ষাযাপন অনুষ্ঠান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক নবগঠিত 'বাংলা সংসদ' এর উদ্যোগে আজ ২২ জুন (রোজ সোমবার) 'ফল উৎসব ও বর্ষাযাপন ২০২৬' অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন ড. মুহাম্মদ আব্দুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বাংলা বিভাগ ও বাংলা সংসদের সভাপতি প্রফেসর ড. মো: মনজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ড. গাজী মোঃ মাহবুব মুর্শিদ, ড. মোঃ সাইফুজ্ জামান, ড. ইয়াসমিন আরা সাথী, ড. ফৌজিয়া খাতুন, রোজী আহমেদসহ বাংলা বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা। 

 

আজ দুপুর ১ ঘটিকায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলা সংসদের ক্রীড়া বিষয়ক উপদেষ্টা শিক্ষক প্রফেসর ড. তপন কুমার রায়। অনুষ্ঠানের উদ্বোধনী সূচনা করেন বাংলা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক ড. মোঃ সরওয়ার মুর্শেদ স্যার বর্ষাকেন্দ্রিক গান পরিবেশনার মধ্যে দিয়ে। পরবর্তীতে অতিথিবৃন্দের বক্তব্য প্রদানের পর সকলের মাঝে ফল বিতরণ করা হয়। আম, জাম, পেয়ারা, কলা, সফেদা, লটকন, তাল, আনারসসহ বিভিন্ন প্রকার দেশীয় ফলের সমাহার দেখা যায়। এ উৎসব সম্পর্কে সভাপতি ড. মনজুর রহমান জানান, " বাংলা বিভাগে এই প্রথমবার এমন আয়োজন। 

দেশীয় ঐতিহ্য ধরে রাখতে গ্রীষ্মকালীন সব ধরনের ফল নিয়ে শিক্ষার্থীদের সাথে একটি প্রাণবন্ত মুহূর্ত কাটলো। আমি যতদিন দায়িত্বে আছি এই ধরনের নতুন নতুন কার্যক্রম এর ধারা অব্যাহত রাখার চেষ্টা করব।" এছাড়াও অন্যন্য শিক্ষকমন্ডলী, অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীরা এ আয়োজন সম্পর্কে ইতিবাচক মত পোষণ করেছেন।

মোছাঃ ইসমা খাতুন, বাংলা বিভাগ ও সহ-সাহিত্যবিষয়ক সম্পাদক, বাংলা সংসদ।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

বটিয়াঘাটায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, পরিচয় মেলেনি এখনও

মো: আল-মাহফুজ শাওন:খুলনার বটিয়াঘাটা উপজেলায় একটি পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৯ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুলনার ২৩ নম্বর ওয়ার্ডে নাগরিক ফোরামের বৃক্ষরোপণ কর্মসূচি

মো: আল-মাহফুজ শাওন: পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৭ অপরাহ্ণ
কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৫ নং হরতকিতলা আমতলা মোড়,বাদশা হাউ...

২২ July ২০২৬ · Wednesday · ০৯:৩৪ অপরাহ্ণ