শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
আইন-আদালত

নাটোরে গাঁজা-ইয়াবা সেবনের সময় নারীসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ১০:০৬ অপরাহ্ণ
নাটোরে গাঁজা-ইয়াবা সেবনের সময় নারীসহ ৪ জন আটক, ভ্রাম্যমাণ আদালতে সাজা

 

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনের সময় নারীসহ চারজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২২ জুন) দিনব্যাপী পরিচালিত পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— শিখা (২১), মো. সাজেদুল ইসলাম (৩০), মো. কাজল ইসলাম (২২) এবং মো. শিমুল হাসান (৩১)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনের প্রমাণ পাওয়ায় চারজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অপরাধের ধরন বিবেচনায় তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। আদালতের নির্দেশনা অনুযায়ী জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

নাটোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক সেবন, বহন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ