মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
আইন-আদালত

কুলাউড়ায় পুলিশের মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা

অনলাইন ডেস্ক ২২ June ২০২৬ · Monday · ১০:১০ অপরাহ্ণ
কুলাউড়ায় পুলিশের মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা

 

কুলাউড়া  উপজেলা প্রতিনিধি:

 মোহাম্মদ আজিজুল ইসলাম

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের উদ্যোগে সোমবার (২২ জুন ২০২৬) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সচেতনতামূলক মোবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রেঞ্জ ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এবং মৌলভীবাজার জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ড্রিলের অংশ হিসেবে কুলাউড়া থানা পুলিশের সদস্যরা শহরের বিভিন্ন সড়কে মহড়া পরিচালনা করেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তদারকি করেন।

পুলিশ সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে পুলিশের প্রস্তুতি ও সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে এ মোবিলাইজেশন ড্রিল পরিচালনা করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “কুলাউড়াবাসীর জানমাল রক্ষা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ দমনে কুলাউড়া থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এ সময় কুলাউড়া থানা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন