শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ

লোহাগড়ায় গৃহহীনদের দলিলে ৫ হাজার টাকা আদায়, ফাঁস হতেই ফেরত দিলেন  চেইনম্যান ফারুক

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ১১:১৯ পূর্বাহ্ণ
লোহাগড়ায় গৃহহীনদের দলিলে ৫ হাজার  টাকা আদায়, ফাঁস হতেই ফেরত দিলেন  চেইনম্যান ফারুক

জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়ায় সরকারি ঘরের দলিল দিতে গৃহহীনদের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ভূমি অফিসের চেইনম্যান ফারুকের বিরুদ্ধে। লক্ষীপাশা ইউনিয়নের ঝিকড়া গুচ্ছ গ্রামের ভিটেমাটিহীন পরিবারগুলোর কাছ থেকে দলিল বাবদ জনপ্রতি ৫ শ টাকা করে মোট ৫ হাজার টাকা আদায় করেছেন তিনি। ঘটনা ফাঁস হওয়ার পর ১শ টাকা রেখে বাকি ৪০০শত টাকা ফেরত দিতে বাধ্য হন অভিযুক্ত চেইনম্যান।

গত সোমবার ২২জুন দুপুরে লোহাগড়া উপজেলা ভুমি অফিসে কর্মরত চেইনম্যান ফারুক এঘটনায় ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা হলেন রামেশ্বরপুর গ্রামের হিরু মিয়ার স্ত্রী ছবুরন বেগম, আমাদা গ্রামের ছিদ্দিক শেখের স্ত্রী লাভলী বেগম, আলতাফ শেখের ছেলে টুকু শেখ, ঝিকড়া গ্রামের মান্নান শেখের স্ত্রী হাজেরা বেগম, সুমন হাওলাদারের স্ত্রী শিউলি বেগম, ইদ্রিস আলীর মেয়ে মুক্তা বেগম ও রফিক শেখের স্ত্রী শুকুরন বিবি জানান, “লোহাগড়া এসি ল্যান্ড অফিসের চেইনম্যান ফারুক জমির দলিল দেওয়ার নামে আমাদের কাছ থেকে ৫০০ টাকা করে নিয়েছে। আমরা মানুষের বাড়ি ঝিয়ের কাজ করি, কেউ ভ্যান চালাই, কেউ ঘোড়ার গাড়ি টানি। সরকার আমাদের ঘর দিয়েছে, সেই ঘরের কাগজ নিতেও কেন টাকা দিতে হবে?

স্থানীয়দের ভাষ্য, গুচ্ছ গ্রামে বসবাসকারীরা প্রকৃত অর্থেই অসহায় ও ভূমিহীন। সরকারি বিধি অনুযায়ী গৃহহীনদের দলিল হস্তান্তরে কোনো প্রকার ফি বা চার্জ নেওয়ার নিয়ম নেই। এটি সম্পূর্ণ অমানবিক ও নীতিবহির্ভূত। সাংবাদিকরা ঘটনাটি জানার পরই ফারুক ৪শ টাকা করে ফেরত দেন। তবে ১শ টাকা রাখারও কোনো বৈধতা নেই।

এলাকাবাসীর অভিযোগ, চেইনম্যান ফারুক দীর্ঘ ১০ বছর ধরে লোহাগড়া উপজেলা ভূমি অফিসে কর্মরত। সরকারি চাকরিতে নির্দিষ্ট সময় পর বদলির নিয়ম থাকলেও কীভাবে তিনি এক দশক ধরে একই অফিসে বহাল— তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।কে এই ফারুক?খুটির জোর কোথায়??

বিষয়টি সাংবাদিক জেনেগেলে ওই অফিসে কর্মরত নাজির  মোঃ শহিদুল ইসলাম সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন।

এবিষয়ে চেইনম্যান ফারুকের সাথে কথা হলে তিনি দশ জন ভুমিহীনদের নিকট থেকে ৫ শ করে মোট ৫ হাজার টাকা নেওয়ার কথা স্বীকার করেন।তিনি আরো বলেন আমি বিষয়টি সহকারী কমিশনারকে (ভুমি)অবহিত করি নাই। 

এ বিষয়ে লোহাগড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা বালা বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরকারি ঘরের দলিলের জন্য এক টাকাও লাগে না। অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সচেতন মহলের দাবী অবিলম্বে ভুক্তভোগীদের সম্পূর্ণ টাকা ফেরত ও অভিযুক্ত চেইনম্যানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র করে অপপ্রচারের নিন্দা জামায়াতের

মোহাম্মদ হোসাইন, টেকনাফ,কক্সবাজার:হোয়াইক্যং ইউনিয়ন শাখা হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তিকে কেন্দ্র...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০৩ অপরাহ্ণ
গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

গণভোটের রায় নিয়ে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশের লিফলেট বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধি, আফজাল মিয়া:বাংলাদেশ জামায়াতে ইসলামী, বিশ্বনাথ উপজেলার উদ্যোগে রামপাশা...

২৩ July ২০২৬ · Thursday · ০৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে যুবকের এক বছরের কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে বাবাকে করাত দিয়ে হত্যাচেষ্টা, প...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৭ অপরাহ্ণ
জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মুরাদ মিয়া,তাহিরপুর,সুনামগঞ্জ:জুলাই গণঅভ্যুঙ্খান দিবস ২০২৬ পালন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্ত...

২৩ July ২০২৬ · Thursday · ০৮:৫৬ অপরাহ্ণ