সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

তিন বছরেও শেষ হয়নি নেহালপুর ব্রিজের সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০১:৫৮ অপরাহ্ণ
তিন বছরেও শেষ হয়নি নেহালপুর ব্রিজের সংযোগ সড়ক, ভোগান্তিতে হাজারো মানুষ

মোঃ রায়হান কবির :

যশোর জেলার মনিরামপুর উপজেলার মনিরামপুর-কাপালিয়া সড়কের নেহালপুর ব্রিজ নির্মাণের পর দীর্ঘ তিন বছর অতিবাহিত হলেও এখনো শেষ হয়নি ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের কাজ। গুরুত্বপূর্ণ এই সড়কটি স্থানীয় মানুষের চলাচল, কৃষিপণ্য ও ব্যবসায়িক পণ্য পরিবহনের অন্যতম মাধ্যম হলেও অসম্পূর্ণ সংযোগ ব্যবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ।

বর্ষাকালে সড়কটি কাদা ও জলাবদ্ধতায় পরিণত হয়, আর শুষ্ক মৌসুমে ধুলাবালির কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়। ঝুঁকি নিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে মাছ, কাঁচা তরকারিসহ বিভিন্ন পণ্য বহনকারী যানবাহনগুলো ব্রিজে ওঠা-নামার সময় সমস্যায় পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো সমস্যার স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় প্রতিনিধিরাও দীর্ঘদিন ধরে এ বিষয়ে আলোচনা ও উদ্যোগের কথা জানিয়ে আসছেন।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে দ্রুত নেহালপুর ব্রিজের সংযোগ সড়কের অসম্পূর্ণ কাজ শেষ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হোক।

মোঃ রায়হান কবির ,

শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন