শনিবার, ২৫ জুলাই ২০২৬
সারাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার নতুন সিইউও তাসমিয়া হক ঐশি

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৮:৫৬ অপরাহ্ণ
বরিশাল বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার নতুন সিইউও তাসমিয়া হক ঐশি

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নৌ শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় নতুন ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন ক্যাডেট সার্জেন্ট তাসমিয়াহ হক ঐশি।

৫৩ বিএনসিসি ফ্লোটিলা, খুলনা কর্তৃক ২৩ জুন ২০২৬ তারিখে প্রকাশিত এক অফিসিয়াল বিজ্ঞপ্তির (স্মারক নং: ২৩.০৬.০০০০.১৭৪.০৪.০১০.২৬-৯৬) মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৭ জুন ২০২৬ তারিখ হতে এই পদোন্নতি কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর বিএনসিসি নৌ উইংয়ের অনুমোদন ও সূত্র মোতাবেক, ৫৩ ফ্লোটিলার অধিনায়ক নৌ উইংয়ের সম্মতিতে ক্যাডেট সার্জেন্ট তাসমিয়াহ হক ঐশি-কে (ক্যাডেট নং- ২৪৫৩০৮০১) ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি প্রদান করেছেন। সংশ্লিষ্ট বিএনসিসি প্লাটুনের নতুন সিইউও-কে অনতিবিলম্বে র‍্যাংক ব্যাজ পরানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ক্যাডেট আন্ডার অফিসার  তাসমিয়া হক ঐশি  বলেন, " বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর  Cadet Under Officer (CUO) হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের বিষয়। এই অর্জন আমার একার নয়, এর পেছনে রয়েছে শিক্ষকদের অনুপ্রেরণা, ইন্সট্রাক্টরদের আন্তরিক প্রশিক্ষণ, সিনিয়রদের দিকনির্দেশনা এবং আমার সহকর্মী ক্যাডেটদের সহযোগিতা।  আমার প্লাটুনের সকল ক্যাডেটের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের পরিশ্রম ও দলগত মনোভাবই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। ভবিষ্যতে আমরা সবাই একসঙ্গে কাজ করে প্লাটুন ও প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করতে পারব বলে আমি বিশ্বাস করি।  মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি এবং যারা আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।" 

বিএনসিসি  নৌ শাখার  পিইউও  সুরাইয়া  আক্তার বলেন, “ ঐশির এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখার  আমাদের  সকল ক্যাডেট শিক্ষক-শিক্ষার্থীদের  আনন্দে  ও  গর্ব  সংবাদ । নতুন দায়িত্ব পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখাকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে তিনি ভাবে কাজ করে যাবেন বলে প্রত্যাশা করি।  আর নতুন ক্যাডেট ও বর্তমান  অন্যান্য পদে থাকা ক্যাডেটদের  প্রতি  আমার নির্দশন থাকবে তারা যে  নিয়মিত ক্লাস ও বিএনসিসির সকল কার্যক্রম  ঠিক ভাবে পালান করে এবং তাদের প্রতিভা  দিয়ে নিজের সর্বোচ্চ চেষ্টা মাধ্যমে  নিজেকে আর উন্নতি করতে পারেন এবং  বিএনসিসিতে একটা ভালো অর্জন   নিয়ে যেতে পারেন।  ফ্লোটিলা ক্যাম্প  ও সেন্ট্রাল  ক্যাম্পে অংশগ্রহণ মাধ্যমে  তারা যেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসাবে  নিজেকে  ভালো ভাবে উপস্থাপনা করতে পারেন।”

উল্লেখ্য, ৫৩ বিএনসিসি ফ্লোটিলার অধীনে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, সরকারি বিএম কলেজ এবং খুলনার দৌলতপুর কলেজের আরও চারজন ক্যাডেট সার্জেন্টকে একই সাথে সিইউও পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরুজ্জামান মনির

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরের ঐতিহ্যবাহী আফতাব উদ্দিন উচ্চ বি...

২৪ July ২০২৬ · Friday · ০৯:৩২ অপরাহ্ণ
হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

হোসেনপুরে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:সমাজসেবা অধিদপ্তরের ২০২৫-২০২৬ অর্থবছরের ক...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৪ অপরাহ্ণ
কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

কোম্পানীগঞ্জে থানারহাট-বাংলাবাজার সড়কের বেহাল দশা; সংস্কারের দাবিতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার থানারহাট থেকে বাংলাবাজার পর্যন্ত প্রায় এ...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০৩ অপরাহ্ণ
প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রশাসনের অনুমতি ছাড়াই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসছেন মুফতি ফয়জুল করীম

কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী ছাত্র আন্দোলনের...

২৪ July ২০২৬ · Friday · ০৯:০১ অপরাহ্ণ