বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

আইনশৃঙ্খলা রক্ষায় ৫ জেলায় বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক ২৩ June ২০২৬ · Tuesday · ০৯:০০ অপরাহ্ণ
আইনশৃঙ্খলা রক্ষায় ৫ জেলায় বিজিবি মোতায়েন

মোহাম্মদ আজিজুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

মৌলভীবাজারের  কুলাউড়া  উপজেলা সহ  দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে  ৫টি জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গতকাল সোমবার (২২ জুন) সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাগুলোতে দায়িত্ব পালন শুরু করেছেন।

সোমবার রাতে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যে ৫টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে, সেগুলো হলো-শেরপুর, গাজীপুর, মৌলভীবাজার, মাদারীপুর ও কক্সবাজার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য যেকোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি সদস্যরা আগামী ৩০ জুন পর্যন্ত মাঠপর্যায়ে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

এছাড়া কুলাউড়া সহ  দেশের অন্যান্য  উপজেলা ও    জেলাগুলোতেও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক মোতায়েনের জন্য অতিরিক্ত বিজিবি সদস্যদের সম্পূর্ণ প্রস্তুত (স্ট্যান্ডবাই) রাখা হয়েছে বলে সদর দপ্তর সূত্রে জানা গেছে।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ