বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে খুলশীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৯:০১ পূর্বাহ্ণ
নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে খুলশীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কাউছার উদ্দিন হৃদয়, বিশেষ প্রতিনিধি: 

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলশী থানা ছাত্রদল।

মঙ্গলবার (২৩ জুন) খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ নুর আলম সোহাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ নুর আলম সোহাগ বলেন, “৫ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা হত্যা, খুন ও গুমের মতো ঘটনা ঘটানোর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও হুমকি দিচ্ছে। জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে খুলশী থানা ছাত্রদল রাজপথে সক্রিয় রয়েছে।”

তিনি আরও বলেন, “আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আওয়ামী লীগ যদি রাজনীতিতে সক্রিয় হয়, তাহলে জনগণ তা মেনে নেবে। তবে কেউ যদি নাশকতার চেষ্টা করে, তাহলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।”সমাবেশে বক্তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলশী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিশকাত উদ্দিন, এমইএস কলেজ ছাত্রদল নেতা শাহাজাহান মোহাম্মদ সাগর, ইয়ামিন, মেহেজাবিন, রাইসাসহ ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ