বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

নারায়ণগঞ্জে পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ১২:২৪ অপরাহ্ণ
নারায়ণগঞ্জে পলাশী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:

দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত পলাশী দিবস উপলক্ষে এক আলোচনা সভা সিদ্ধিরগঞ্জের একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মদ আব্দুল জাব্বার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট লেখক ও সংগঠক মুহাম্মদ মমিনুল হক সরকার। প্রধান আলোচক হিসেবে পলাশীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, কারণ ও তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট লেখক ও গবেষক এমদাদুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলিম উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুহাম্মদ জাহাঙ্গীর মালুম এবং নারায়ণগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আব্দুল বাকি।

দেশীয় সাংস্কৃতিক সংসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা ইকবাল হোসাইন মনজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি আজিজ হাকিম।

বক্তারা বলেন, পলাশীর পরাজয় ছিল কেবল একটি যুদ্ধের পরাজয় নয়; বরং এটি ছিল জাতীয় ঐক্য, দেশপ্রেম ও দায়িত্ববোধের ঘাটতির করুণ পরিণতি। তারা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, শুধু সৈন্য-সামন্ত বা সামরিক শক্তি থাকলেই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন দেশপ্রেম, সততা এবং জাতীয় স্বার্থের প্রতি অটল অঙ্গীকার। ব্যক্তিগত লোভ ও সংকীর্ণ স্বার্থ যেন আর কখনো পলাশীর পরাজয়ের মতো বেদনাদায়ক ঘটনার জন্ম না দেয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে উপস্থিত দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ