বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৫:০৫ অপরাহ্ণ
ঢাকার আশুলিয়ায় পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলা প্রতিনিধি :-

ঢাকা জেলার আশুলিয়ায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৩ জুন) রাতে আশুলিয়ার গৌরীপুর ও আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে রাত ৯টা ১০ মিনিটে গৌরীপুর এলাকা থেকে হোসনে আরা বেগম (৫৫), শফিউল ওরফে শাফি (৪২) ও রাশেদ (২২) নামে তিনজনকে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা।

পরে রাত ১১টা ৪৫ মিনিটে আরফান মার্কেট সংলগ্ন নাভানা ভিলেজ এলাকায় অভিযান চালিয়ে আরিফ হোসেন (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত হোসনে আরা বেগমের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা, রাশেদের বিরুদ্ধে একটি মাদক ও একটি অন্যান্য মামলা এবং আরিফ হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি উত্তর ঢাকা জেলা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ