বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

রাজধানীতে হেলমেটবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৫:০৯ অপরাহ্ণ
রাজধানীতে হেলমেটবিহীন মোটরসাইকেল থামাতে গিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

ঢাকা জেলা প্রতিনিধি :-

রাজধানীর এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় ট্রাফিক তল্লাশীকালে এক মোটরসাইকেল আরোহীকে আটক করে চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে ডিএমপির ট্রাফিক- উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন।

আটককৃতের নাম- আরিফুল সাগর (৩০)।

ট্রাফিক- উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন) রাত আনুমানিক ৯:০০ ঘটিকায় এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় দায়িত্ব পালনকালে হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামানো হয়। এ সময় তার কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে প্রদর্শন করতে পারেননি। পাশাপাশি তার আচরণে সন্দেহজনক অস্থিরতা লক্ষ্য করা যায়। পরবর্তীতে মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে প্রকৃত মালিকের তথ্য সংগ্রহের চেষ্টা করা হলে ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত ব্যক্তি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, এয়ারপোর্ট থানার তথ্য অনুযায়ী, আটককৃত আরিফুল সাগর প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘটিত একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গেও জড়িত ছিলো।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ