বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার

অনলাইন ডেস্ক ২৪ June ২০২৬ · Wednesday · ০৯:৪৭ অপরাহ্ণ
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপ)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ বিলে বুধবার (২৪ জুন) দুপুর ৩ টায় এক বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। পরে জব্দকৃত জাল জনসম্মুখে ধ্বংস করে নিষ্পত্তি করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মৎস্য বিভাগ, কৃষি বিভাগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানের সময় বিলের বিভিন্ন স্থানে পেতে রাখা অবৈধ মাছ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফকরুল হোসাইন বলেন, অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকার করায় দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষা  প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হাসান বলেন, কারেন্ট জাল ও চায়না দুয়ারি জাল সম্পূর্ণ নিষিদ্ধ। এসব জালের মাধ্যমে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হয়, ফলে মাছের উৎপাদন হ্রাস পায়। মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে অবৈধ জালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, কালিয়াদহ বিল এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। অবৈধ জাল ব্যবহার বন্ধ হলে মাছের প্রাকৃতিক প্রজনন বৃদ্ধি পাবে এবং কৃষি ও জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতেও কাজ করা হচ্ছে।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ জাল ধ্বংস করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ