বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
সারাদেশ

আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক ২৫ June ২০২৬ · Thursday · ০২:২০ পূর্বাহ্ণ
আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিএনপির সংবাদ সম্মেলন

সঞ্জিত চন্দ্র শীল,হোসেনপুর( কিশোরগঞ্জ):

 গোবিন্দপুর চৌরাস্তা আঞ্চলিক অফিসে  বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রতিবাদে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন। 

গতকাল বুধবার সকালে  গোবিন্দপুর চৌরাস্তা বাজারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির নেতা মোঃ জিয়া উদ্দিন সিঃ সহ সভাপতি গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সহ নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। ব্যানারে তার ছবিতে লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দিয়ে প্রতীকী প্রতিবাদও জানানো হয়।

আর্থিক অনিয়ম দলীয় তহবিল ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বেচ্ছাচারিতা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ করা হয়।

স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহার*: দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের অভিযোগ করেন নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতারা বলেন, “আব্দুল্লাহ আল মামুন দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে নানা অনৈতিক কাজে জড়িত। তার কার্যকলাপে তৃণমূলের নেতাকর্মীরা ক্ষুব্ধ। আমরা কেন্দ্রীয় হাইকমান্ডের কাছে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

তারা আরও জানান, বারবার সতর্ক করার পরও তিনি নিজেকে সংশোধন করেননি। তাই বাধ্য হয়ে তারা প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন। দ্রুত তদন্ত করে দোষী প্রমাণিত হলে দল থেকে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি, মোঃ জিয়া উদ্দিন,

 সিদ্দিক হোসেন মেম্বার যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,মোঃ আক্তারুজ্জামান পলটু সহ সাধারণ সম্পাদক গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,মোঃ বাবুল মিয়া, সম্মানিত সদস্য, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন উক্ত বিষয় টি মিথ্যা ও বানোয়াট। 

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেজাল খাদ্যপণ্য ধ্বংস

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলায় শাহাব উদ্দিন ফুড প্রডাক্টস নামক একটি প্রতিষ্ঠানে...

২৬ October ২০২৬ · Monday · ০২:৫৪ অপরাহ্ণ
মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মারিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলামের নির্বাচনি মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিন্নাগ...

২৫ October ২০২৬ · Sunday · ০৫:২৫ অপরাহ্ণ
ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে,সংবাদ সম্মেলনে দাবি নিহতের স্ত্রীর

বিজয় কর রতন,কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আল...

২৪ October ২০২৬ · Saturday · ০৯:০০ অপরাহ্ণ
মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

মিঠামইনে বিএনপির সভাপতি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট জাহি...

২৪ October ২০২৬ · Saturday · ০৮:০৫ অপরাহ্ণ