মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ

ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা: হেলমেট ও কাগজপত্র ছাড়া মিলবে না পেট্রোল

Admin ০৮ April ২০২৬ · Wednesday · ০২:০৭ পূর্বাহ্ণ
ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা: হেলমেট ও কাগজপত্র ছাড়া মিলবে না পেট্রোল
ভুরুঙ্গামারীতে মোটরসাইকেল চালকদের জন্য কঠোর নির্দেশনা: হেলমেট ও কাগজপত্র ছাড়া মিলবে না পেট্রোল

মোঃ মিনহাজুল ইসলাম,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা-এ সড়ক নিরাপত্তা জোরদার ও সরকারি আইন বাস্তবায়নে মোটরসাইকেল চালকদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা প্রদান করেন।
সম্প্রতি দেওয়ানের খামার এলাকার ‘সাহা ফিলিং স্টেশন’ পরিদর্শনকালে ইউএনও জানান, এখন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিতে হলে চালকদের অবশ্যই নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, পেট্রোল গ্রহণের সময় চালকের মাথায় মানসম্মত হেলমেট থাকতে হবে। পাশাপাশি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ও চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
উপজেলা প্রশাসন আরও জানায়, আগামীতে ফিলিং স্টেশনগুলোতে এসব কাগজপত্র ও হেলমেট যাচাই করে তবেই পেট্রোল সরবরাহ করা হবে। কোনো চালকের কাগজপত্র বা হেলমেট ঠিক না থাকলে তাকে পেট্রোল দেওয়া হবে না। এমনকি আইন অমান্যকারীদের বিরুদ্ধে সরকারি বিধি অনুযায়ী মামলাও করা হবে।
প্রশাসনের পক্ষ থেকে মোটরসাইকেল চালকদের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়েছে—অপ্রয়োজনীয় ঝামেলা ও ভোগান্তি এড়াতে দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং সর্বদা হেলমেট ব্যবহার নিশ্চিত করতে।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

এখনও কোনো মন্তব্য নেই।

আরও পড়ুন